প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
বকশীগঞ্জ পৌরসভায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু
বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে জিআর কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর প্রশাসক আসমাউল হুসনা। এ সময় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বরাদ্দকৃত এই সহায়তা প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে, যাতে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও খাদ্য সহায়তা পায়।ওও
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪